Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

সংসদ সদস্যের কেলেঙ্কারির প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মিছিল

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের নারী ঘটিত কেলেঙ্কারি এবং সারাদেশে অব্যাহত নারী নির্যাতন, শিশু ধর্ষণ ও শিশু হত্যার প্রতিবাদে যশোরে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে ‘সচেতন নারী সমাজ, যশোর’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির এমন অনৈতিক কাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে বর্তমানে সারাদেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা ও নির্যাতন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও সামাজিক নিরাপত্তার জন্য চরম আশঙ্কাজনক।

বক্তারা অবিলম্বে অভিযুক্ত সংসদ সদস্যসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার পর একটি ক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, রাশেদা রহমান, শামসুন নাহার পান্নাসহ ‘সচেতন নারী সমাজ’-এর জেলা নেতৃবৃন্দ এবং যশোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:03 pm, Wednesday, 22 July 2026
65 Time View