Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে যশোরে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রদতবেদক
ঐতিহাসিক জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) যশোর সদর উপজেলা ও নগর ছাত্রদলের যৌথ উদ্যোগে এই স্মরণ ও দোয়া কর্মসূচির আয়োজন করা হয়।

সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এবং বিএনপি নেতা শহিদুল বারী রবু।

মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল।

ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন ও নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ড এবং শহরের বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। আলোচনা পর্ব শেষে জুলাই অভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:08 pm, Wednesday, 22 July 2026
61 Time View