Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

যশোরে বিজিবির ভুয়া পরিচয়দানকারী ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভুয়া পরিচয় দিয়ে ছিনতাই ও ডাকাতি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিজিবির পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ১১টা ১০ মিনিটে যশোর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, যশোরের শার্শা উপজেলার গোগা গাজীপাড়া এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ উজ্জ্বল হোসেন (৩০), হরিশচন্দনপুর পূর্ব পাড়া এলাকার মোঃ কাশেম আলীর ছেলে মোঃ আনারুল ইসলাম (৩২) এবং একই এলাকার মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ তোফাজ্জেল হোসেন (৩০)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম জানতে পারে, ষষ্ঠীতলাস্থ রবীন্দ্র নাথ রাহার চারতলা বাড়ির তিনতলার একটি ভাড়া বাসায় কতিপয় দুষ্কৃতকারী অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে ডিবি পুলিশ বাড়ির মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ওই ঘরে অভিযান চালায়। ঘরের দরজা খুললে ভেতরে থাকা ব্যক্তিরা নিজেদের বিজিবি সদস্য বলে পরিচয় দেন।

পরবর্তীতে তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তারা মূলত বিজিবির ভুয়া সদস্য সেজে যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

পরবর্তীতে আসামিদের ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে এক সেট বিজিবির সরকারি পোশাক, ২টি স্টিলের হ্যান্ডকাফ, ২টি কালো রঙের ওয়ারলেস (ওয়াকিটকি) সেট, ১টি স্টিলের চাইনিজ কুড়াল, ২টি কাটারি, ১টি গ্রাইন্ডার মেশিন, ১টি তালা কাটার মেশিন, ১টি হেকসো ব্লেড, ১টি নোস প্লাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত প্রধান আসামি উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে পূর্বে ৫টি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

রবিবার (২ আগস্ট) গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:44 pm, Sunday, 2 August 2026
71 Time View