Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

যশোরে মশাল মিছিল মামলার আসামি যুবলীগ নেতা মুনসুর আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরের উপশহর এলাকার যুবলীগ নেতা মুনসুর আলমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে মণিরামপুর উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। মুনসুর যশোর উপশহরের সি-ব্লক এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি যশোরের রাজারহাট এলাকায় অনুষ্ঠিত একটি মশাল মিছিলের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছিল। আটক মুনসুর আলম ওই মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।

অভিযানের বিষয়ে ডিবি পুলিশের এসআই বাবলা দাশ জানান, মামলার পর থেকে মুনসুর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পুলিশি তদন্ত ও গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, আত্মগোপনে থাকা অবস্থায় তিনি বিভিন্ন নাশকতার পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে তার সঠিক অবস্থান শনাক্ত করে রোববার মধ্যরাতে ডিবি পুলিশের একটি চৌকস দল মণিরামপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটকের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুনসুর আলমকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:49 pm, Monday, 10 August 2026
31 Time View