Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

চলাচলে অক্ষম রবিউল ও জাহিদাকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের রায়পাড়া এলাকার রবিউল ইসলাম ও চোরমারা দীঘির পাড় এলাকার জাহিদা বেগমের পাশে দাঁড়িয়েছে আল মামুন ফাউন্ডেশন। দীর্ঘদিন ধরে পক্ষাঘাত (প্যারালাইসিস) রোগে আক্রান্ত হয়ে চলাচলে অক্ষম এই দুই বাসিন্দাকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় একটি করে হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন ওই ব্যক্তিদের নিজ বাড়িতে গিয়ে হুইলচেয়ার হস্তান্তর করেন সংগঠনের প্রতিনিধিরা।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী রবিউল ইসলামের নেতৃত্বে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তিনি ভুক্তভোগী পরিবার দুটির খোঁজখবর নেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

হুইলচেয়ার বিতরণকালে আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সভাপতি তানভীর হায়দার তমাল, সাধারণ সম্পাদক শাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ ও দপ্তর সম্পাদক রুবেল তরফদারসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি ধারাবাহিকভাবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:22 pm, Thursday, 20 August 2026
48 Time View