Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

যশোরে সেক্রেড হার্ট স্কুলে গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
যশোরের ঐতিহ্যবাহী সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দলের উদ্বোধন, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। জাতীয় সংগীত পরিবেশনের পর পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি ফুটবল দলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার ভেরোনিকা যুমনা রোজারিও-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিজ্ঞ পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্জ্বল সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বক্তব্য পর্বে অভিভাবকরা বিদ্যালয়ের যাতায়াতের রাস্তার বেহাল দশার চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এই বিদ্যাপীঠের সঙ্গে আমার দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমি নিজেও এখানকার ছাত্র ছিলাম। শিক্ষকরা অত্যন্ত আন্তরিকতা ও ভিন্নধর্মী পদ্ধতিতে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। বিদ্যালয়ের যাতায়াত সমস্যার বিষয়ে তিনি বলেন, সরকারের সঙ্গে প্রতিষ্ঠানের সেতুবন্ধন হিসেবে কাজ করে বিদ্যালয়ের সব সমস্যার দ্রুত সমাধান করা হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল দলের সদস্যদের শুভকামনা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:49 pm, Friday, 28 August 2026
44 Time View