Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

যশোরে বিএনপি কার্যালয়ের পেছন থেকে ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোর পৌরসভার পুরাতন কসবা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আঞ্চলিক কার্যালয়ের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কার্যালয়ের পেছনে থাকা একটি বটগাছের নিচ থেকে ককটেলটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে বিএনপি কার্যালয়ের পেছনে ককটেলসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় অধিবাসীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে বিষয়টি অবহিত করেন। সংবাদ পেয়ে কোতোয়ালী মডেল থানার এসআই সাইমনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত ককটেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, এর আগে গত ১৪ আগস্ট সকালেও একই কার্যালয়ের ভেতর থেকে একটি ককটেল উদ্ধারের ঘটনা ঘটেছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, উদ্ধার করা ককটেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেও অল্প কয়েকদিনের ব্যবধানে একই স্থানে বারবার ককটেল উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:50 pm, Monday, 7 September 2026
36 Time View