যশোরে ডেঙ্গু প্রতিরোধে মেডিকেল কলেজের উদ্যোগে লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
যশোরে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর মেডিকেল কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের ব্যস্ততম দড়াটনা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ একত্রিত হয়ে সাধারণ পথচারী ও সর্বস্তরের মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
পরবর্তীতে র্যালিটি পুনরায় হাসপাতালে ফিরে এসে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের মাঝে লিফলেট বিতরণ করে। কর্মসূচির শেষে হাসপাতাল চত্বরে আয়োজিত সমাপনী সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ও মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর, শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোঃ আনসার আলী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. গৌতম কুমার আচার্য, চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ডা. হিমাদ্রি শেখর সরকার, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ ওহিদুজ্জামান এবং ভারপ্রাপ্ত আরএমও ডা. মোঃ আহসান কবির বাপ্পি।
এছাড়াও অধ্যাপক ডা. সাইদুর রহমান, অধ্যাপক ডা. মনির হাসান, সহকারী অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন, সহকারী অধ্যাপক ডা. মোঃ আহাদ আলী মহলদার, সহকারী অধ্যাপক ডা. মোঃ রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মনিকা রানী মহাস্তসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যান্য শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।























