যশোরে খুলনা বিভাগীয় পুস্তক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল সংবর্ধনা দিয়েছে যশোর জেলা শাখা।বৃহস্পতিবার সকালে যশোর মুসলিম একাডেমি মার্কেটস্থ জেলা কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোর জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় সাংগঠনিক কমিটির নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি জাকির উদ্দিন দোলান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক নূর উদ্দিন খানসহ অন্যান্য নির্বাচিত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল খালেক সিদ্দিকী, সদস্য মিজানুর রহমান, কবির হোসেন, কামরুল ইসলাম হেলাল, নূরুল ইসলাম, নূর উদ্দিন খান, মুক্তিযোদ্ধা বজলুর রহমান, আব্দুল মালেক, আজিজুর রহমান, কাজী আসাদুজ্জামান মিন্টু, মেহেদী হাসান, ইমদাদুল হক বাবু, গোলাম মোস্তফাসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা নবনির্বাচিত কমিটির শুভকামনা জানিয়ে প্রকাশনা ও পুস্তক ব্যবসার সার্বিক মানোন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনকে সুসংগঠিত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

























