Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

এমএম কলেজের পদ্মপুকুর পাড়ে ‘সুলতানার স্বপ্ন’ নিয়ে খোলা আকাশে পাঠচক্র অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
রৌদ্র-বৃষ্টির লুকোচুরি, সবুজ-ছায়াঘেরা চারপাশ আর পদ্মপুকুরের স্নিগ্ধ হাওয়ায় সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের কৃষ্ণচূড়াতল রূপ নিয়েছিল বইপ্রেমীদের এক প্রাণবন্ত মিলনমেলায়। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ‘সপ্তাহে একটি বই পড়ি’ সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ উন্মুক্ত পাঠ ও আলোচনা সভা।

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেনের বিখ্যাত কালজয়ী কল্পকাহিনী ‘সুলতানা’স ড্রিম’ (সুলতানার স্বপ্ন) বইটি ছিল এবারের পাঠচক্রের মূল আলোচনার বিষয়বস্তু।

সকালে ছায়াঘন প্রাঙ্গণে বইপ্রেমীদের জমায়েত ও গরম চা-চক্রের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর অংশগ্রহণকারীদের মাঝে বেগম রোকেয়ার ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’ তুলে দেওয়া হয়। কণ্ঠশিল্পী আবির হোসেনের উদ্বোধনী সংগীতের পর শুরু হয় পাঠ প্রতিক্রিয়া ও উন্মুক্ত আলোচনা।

১৯০৫ সালে রচিত এ গ্রন্থে রোকেয়া ‘ল্যাডিল্যান্ড’ নামক যে কাল্পনিক ইউটোপিয়ার চিত্র একেছেন, যেখানে নারীশিক্ষা, পরিবেশবান্ধব প্রযুক্তি ও অহিংসার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়—এক শতাব্দী পার হয়েও সেই দূরদর্শী দৃষ্টিভঙ্গি কীভাবে প্রাসঙ্গিক, আলোচনায় তা প্রাধান্য পায়।

পাঠচক্রবন্ধু খালিদ হাসান মেধার সঞ্চালনায় এবং ‘সপ্তাহে একটি বই পড়ি’-এর প্রতিষ্ঠাতা ও কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম, মনিরা খাতুন, হরিদাস বিশ্বাস, অভিজিৎ কুমার তরফদার, শিমন বিশ্বাস, মিঠুন হোসেন, তিহামি আহমেদ তিহা, জান্নাতুল ফেরদৌস মিম ও সারাহ তানজুম।

আলোচনা শেষে মনিরা খাতুনের কবিতা আবৃত্তি এবং সফল পাঠকদের মাঝে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়। শ্রেষ্ঠ পাঠক হিসেবে মনিরা খাতুন, শ্রেষ্ঠ আলোচক মনিরুল ইসলাম, খুদে পাঠক সারাহ তানজুম এবং বিনোদন বিভাগে আবির হোসেনকে পুরস্কৃত করা হয়।

আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে ফেসবুক ও স্ক্রিননির্ভরতা থেকে বের করে বইমুখী করাই এ উন্মুক্ত পাঠ আন্দোলনের মূল উদ্দেশ্য, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:20 pm, Saturday, 12 September 2026
37 Time View