Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ

যশোরের পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
যশোরের নতুন পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ জানিয়েছেন যশোর রিপোর্টার্স ইউনিটির (জেআরইউ) নেতৃবৃন্দ। সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জেআরইউ নেতৃবৃন্দ পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় যশোরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মুক্ত সাংবাদিকতার পরিবেশ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং পুলিশ-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে যশোর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাকিরুল কবির রিটন, সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টিভির ওবাইদুল ইসলাম অভি, দপ্তর সম্পাদক মিরাজুল কবির টিটো (দৈনিক স্পন্দন), প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাহী সদস্য জহুরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের কণ্ঠ), ইলিয়াস সাজু (দৈনিক কল্যাণ), শরিফুল ইসলাম (মাই টিভি), সিরাজুল ইসলাম (রাজধানী টিভি) এবং রোহিত হাসান রনি (ভিওডি বাংলা নিউজ) সহ ইউনিটির অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

সভা শেষে উভয় পক্ষই পেশাগত সমন্বয় ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:00 pm, Monday, 14 September 2026
38 Time View