Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

যশোরে পৃথক অভিযানে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার চালানো এসব অভিযানে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অপর একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সশ্রম/বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে শার্শা থানার পশ্চিম কোটা গ্রামের বেলতলা-সোনাবাড়ীয়া সড়কে প্রথম অভিযান চালানো হয়। এ সময় ৪ হাজার পিস ইয়াবাসহ মোছা. হালিমা খাতুন ওরফে রিনা (৪৭) ও মো. সাকিব হোসেন রানা (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হালিমা খাতুন শার্শার বুরুজবাগান দক্ষিণ এলাকার মো. সিরাজুল ইসলামের স্ত্রী এবং সাকিব হোসেন রানা তাঁর ছেলে। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

অন্যদিকে, একই দিন বিকেল ৪টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার এনায়েতপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ মো. রহমত উল্লাহ আল-আমিন (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়। তিনি মনোহরপুর এলাকার আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।

পরবর্তীতে উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আসামি রহমত উল্লাহ আল-আমিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:36 pm, Thursday, 17 September 2026
36 Time View