Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

অপ্রতিম হত্যার বিচার ও শিশুদের নিরাপত্তার দাবিতে যশোরে এনসিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ১৩ বছরের সন্তান অপ্রতিম হত্যার বিচার, নিরপেক্ষ তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখা।

রোববার বিকেলে যশোরের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এনসিপির জেলা নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এনসিপি যশোর জেলা শাখার আহ্বায়ক নুরুজ্জামান বলেন, মাত্র ১৩ বছরের একটি শিশুর এই মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। তিনি অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। তদন্তে যেন কোনো ধরনের প্রভাব, পক্ষপাত বা গাফিলতি না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জেলা সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ তাঁর বক্তব্যে বলেন, অপ্রতিম হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। একটি শিশুর জীবন এভাবে ঝরে যাওয়া সমাজ ও রাষ্ট্রের জন্য বড় উদ্বেগের। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করার পাশাপাশি সারা দেশে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন এনসিপির যশোর জেলা আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ ও সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নাদিম, ইউসুপ আলী রিপন ও জয়া জাকির; যুগ্ম সদস্য সচিব ফরহাদ হোসেন ও মারুফ হাসান সুকর্ণ; সহ-সাংগঠনিক সম্পাদক বিএম আকাশ; দপ্তর সম্পাদক তপু ইসলাম; প্রচার সম্পাদক ফাহিম আল ফাত্তাহসহ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সমাবেশ থেকে অপ্রতিম হত্যার দ্রুত বিচার এবং শিশুদের সুরক্ষায় কঠোর আইনি পদক্ষেপের দাবি পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:20 pm, Sunday, 20 September 2026
46 Time View