Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

যশোরে হত্যা, সহিংসতা বন্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
হত্যা, নিখোঁজ ও সহিংসতার ঘটনায় সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করা এবং শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।

রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় যশোর দড়াটানা ভৈরব চত্বরে নাগরিক সমাজ যশোরের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সুকান্ত দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নারীনেত্রী বীথিকা সরকার, রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আবুল কায়েস, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দে, সনাতন ধর্ম সংঘের নেতা গোপী কান্ত সরকার, মহিলা পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কণা, গ্রাম থিয়েটার আন্দোলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান, অধিকারকর্মী সুমন রুবাইদুল, নাগরিক উদ্যোগের যশোর সমন্বয়কারী নাসির উদ্দিন, অধিকারকর্মী নিলাসা নীল এবং সাম্রাজ্যবাদ বিরোধী মঞ্চের নেতা খবির শিকদার।

মানববন্ধনে বক্তারা দেশে ক্রমবর্ধমান সহিংসতা ও নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। একইসাথে দেশের সকল শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধানসহ যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:34 pm, Sunday, 4 October 2026
38 Time View