Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

যশোরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর সদর থানা কমিটির উদ্যোগে আরবপুর ইউনিয়নের সুজলপুর জামতলা মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের নেতা রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সদর থানা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাদ আলী লস্করের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, সদর থানা কমিটির কোষাধ্যক্ষ ইনামুল হক, সহ-সভাপতি কামরুজ্জামান রাজেস, ট্রেড ইউনিয়ন সংঘের নেতা কামাল পারভেজ বুলু, কৃষক সংগ্রাম সমিতির সদর থানা কমিটির সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্বাস ও হোটেল শ্রমিক নেতা ফরিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র ৭ মাসের মধ্যে দুই দফায় মোট ৩৫ টাকা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, যার প্রভাবে শিল্প, কৃষি উৎপাদন ও জনজীবনে চরম নাভিশ্বাস উঠেছে। সার, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের সংকটে কৃষি ও শিল্প কলকারখানার উৎপাদন ব্যাহত হলেও সরকার তা অস্বীকার করছে।

বক্তারা আরও বলেন, শ্রমজীবী মানুষের আয়-রোজগার না বাড়লেও এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবি উপেক্ষিত হলেও সাম্রাজ্যবাদী সংস্থা আইএমএফের নির্দেশে সরকার ভর্তুকি প্রত্যাহার করে তেলের দাম বাড়াচ্ছে।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদ ও জনবিরোধী নীতির বিরুদ্ধে শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:59 pm, Sunday, 4 October 2026
37 Time View