Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে যশোর জেলা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদ এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে এই আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন এবং যশোরের সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি)।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে সার্বিকভাবে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে উপস্থিত সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বিক সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।

সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে জেলায় শারদীয় দুর্গাপূজা সুন্দর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:41 pm, Tuesday, 6 October 2026
33 Time View