Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

সেই চিঠির দাম উঠল ১২ লাখ মার্কিন ডলার

আন্তর্জাতিক ডেস্ক// অ্যালবার্ট আইনস্টাইনের নিজের হাতে লেখা একটি চিঠি নিলামে তোলা হয়। তবে এটা আসলে চিঠি নয়। এ চিঠিতে তিনি তার যুগান্তকারী E=mc2 সূত্রের ব্যাখ্যা করেছিলেন। শুক্রবার (২১ মে) বোস্টনে নিলামে সেই চিঠির দাম উঠল ১২ লাখ মার্কিন ডলার। নিলাম চলেছে টানা এক সপ্তাহ ধরে।আইনস্টাইনের নিজে হাতে লেখা এ সূত্রের আর মাত্র তিনটি নমুনা রয়েছে সংগ্রাহকদের কাছে। ফলে এটি যে বেশ বিরল ও অমূল্য তা বলাই বাহুল্য।এ চতুর্থ নমুনাটি এতদিন একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল। সম্প্রতি এটি প্রচারে আসে। নিলামে এটির দাম ৪ লাখ মার্কিন ডলার হতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু তার প্রায় তিনগুণ বেশি দামে বিক্রি হয় এ চিঠি।১৯৪৬ সালের ২৬ অক্টোবরে আইনস্টাইন এ চিঠি লিখেছিলেন পোলিশ-মার্কিন পদার্থবিজ্ঞানী লুডউইক সিলবারস্টেইনকে।বিজ্ঞানী লুডউইক সিলবারস্টেইন সেই সময়ে আইনস্টাইনের বেশ কিছু তত্ত্বের সমলোচক হিসেবে পরিচিত ছিলেন। তাকেই সূত্রের ব্যাখা করে চিঠিটি লিখেছিলেন আইনস্টাইন।সিলবারস্টেইন পরিবারেই বহুদিন সংরক্ষিত ছিল চিঠিটি। পরে কোনও উত্তরাধিকারী সেই চিঠিটি কোনও সংগ্রাহককে বিক্রি করে দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:03 am, Sunday, 23 May 2021
33 Time View