Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

১৫৫ কিলোমিটার গিতিতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় “ইয়াস”

বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ ভারত প্রতিনিধি// ভারতের ওড়িশার বালেশ্বরে ১৫৫ কিলোমিটার গিতিতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’।বুধবার সকাল ১০টার দিকে ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার বেগে ওড়িশার বালেশ্বরের দক্ষিণে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। ওই অঞ্চলে ইয়াস আগামী ৩ ঘণ্টা তার তাণ্ডব চালাবে বরে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে বুধবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের ওপর দিয়ে অতিক্রম করতে পারে। উপকূলে আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি।এদিকে, ইয়াসের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। প্রবল জলোচ্ছ্বাসে দিঘাসহ অনেক এলাকায় লোকালয়ে পানি প্রবেশ করেছে। পাথরপ্রতিমাসহ বেশ কয়েকটি এলাকায় ঝুঁকির মুখে পড়েছে বাঁধ। সড়কে পানির তোড়ে ভেসে গেছে অনেক গাড়ি। এরইমধ্যে গাছ ভেঙে বহু ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।ওড়িশার উপকূল থেকে এখন পর্যন্ত তিন লাখ এবং পশ্চিমবঙ্গে উপকূল থেকে ১১ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় সময় সকাল আটটা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত কলকাতা বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।পরিস্থিতি মোকাবিলায় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের নামানো হয়েছে। গতকাল থেকেই পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে লাল সতর্কতা রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:14 pm, Wednesday, 26 May 2021
26 Time View