মামুনুর রশিদ বিশেষ প্রতিনিধি// জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত চার খুনির খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার (৬ জুন) বিকেলে মন্ত্রণালয়ের উপসচিব রথীন্দ্র নাথ দত্ত স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।খেতাব বাতিল হওয়া এই চার খুনি হলেন- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম গেজেট নং-২৫), লে. কর্নেল এস এইচ এম এইচ এম বি নুর চৌধুরী (বীর বিক্রম গেজেট নং-৯০), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক গেজেট নং-২৬৭), নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক গেজেট নং-৩২৯)।জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল- জামুকার ৭২ তম সভায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সুপারিশ করা হয়।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকায় শরিফুল হক ডালিমের নামের সঙ্গে ‘বীর উত্তম’; নূর চৌধুরীর নামের সঙ্গে ‘বীর বিক্রম’, রাশেদ চৌধুরীর নামের সঙ্গে ‘বীর প্রতীক’ ও মোসলেহ উদ্দিনের নামের সঙ্গে ‘বীর প্রতীক’ উপাধি দেয়া হয়েছিল।







