দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় করোনা সংক্রমন রোধ করার লক্ষ্যে কঠোর বিধিনিষেধের ৪র্থ দিনে নির্ধারিত সময়ের পরে দোকানপাট খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানার দায়ে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার উপজেলার থানার মোড়, তারাগুনিয়া বাজার, হোসেনাবাদ বাজার, মথুরাপুর বাজার, ডাংমড়কা বাজার ও প্রাগপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন।







