ফরিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কাঁঠালপাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে ইসলাম আলী ব্যপারী (৬৩) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছেন।
গত বৃহস্পতিবার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের বেগুনবাড়িয়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে , বেগুনবাড়িয়া গ্রামের ইসলাম আলীর নাতিছেলে প্রতিপক্ষ গাজীউর রহমান গাজুর গাছ থেকে একটি কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ইসলাম ও গাজু’র মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গাজু রাগান্তিত হয়ে ইসলামকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই ইসলাম ব্যাপারী মারা যান। এঘটনার পর দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ইসলাম আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।







