Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

জাতির পিতাকে হত্যার সাথে সাথে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়

মানিক কুমার স্টাফ রিপোর্টার// জাতির পিতাকে হত্যার সাথে সাথে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায় বাংলাদেশ। স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, জাতির পিতার হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করেছে বিএনপি, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শোকের মাস আগস্ট উপলক্ষ্যে রবিবার (১ আগস্ট) কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।এসময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন।

তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার সুবিধাসহ তাদের উন্নত জীবন দেওয়ার লক্ষ্যেই কাজ করে গেছেন। বাঙ্গালী জাতির অধিকারের জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন বঙ্গবন্ধু। বার বার জেল জুলুম সহ্য করেছেন শুধুমাত্র বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য। লক্ষ্য স্থির রেখে সুপরিকল্পিত পদক্ষেপ নিয়ে এগিয়ে গেছেন তিনি। ৭ মার্চের ভাষণ আজ বিশ্ব দরবারে সবচেয়ে উদ্বুদ্ধকর ভাষণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।তিনি আরো বলেন, জাতির পিতার খুনিদের ক্ষমতায় বসায় জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বার বার ক্ষমতায় এসে খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জাতির পিতার হত্যাকারীদের বিচার করে।প্রধানমন্ত্রী আরো জানান, করোনা মহামারিতেও অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ সরকার।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি করে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করার পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার।এসময় বঙ্গবন্ধুর আদর্শকে শক্তি করেই বিশ্ব দরবারে বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:47 pm, Sunday, 1 August 2021
24 Time View