Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

পরীমণির বিরুদ্ধে মাদক ও প্রযোজক রাজের বিরুদ্ধে মাদক ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা

মানিক কুমার স্টাফ রিপোর্টার// পরীমণির বিরুদ্ধে মাদক ও প্রযোজক রাজের বিরুদ্ধে মাদক ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।নানা কারণে আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমণির বাসায় বুধবার বিকেলে হঠাৎ অভিযান চালায় র‌্য্যাব। এরপরই অভিযান চালানো হয় প্রযোজক রাজের বাসায়। এ সময় তাদের বাসা থেকে মদের বোতল ও মাদক উদ্ধার করে র‌্যাব সদস্যরা। অভিযান শেষে সন্ধ্যার দিকে পরীমণিকে নিয়ে যাওয়া হয় র‌্যাব সদর দপ্তরে।বৃহস্পতিবার, সংবাদ সম্মেলনে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পরীমণির বাসায় অভিযান চালানো হয়। জানানো হয় মাদকসক্তির কারণেই পরীমণি বাসায় মিনিবার ও বিভিন্ন ধরনের মাদক রাখতেন। কিন্তু, পরীমণির মদের লাইসেন্স থাকলেও তা মেয়াদোত্তীর্ণ। এছাড়া নায়িকা পরীমণি ও প্রযোজক রাজের চক্রটি ডিজে পার্টির আয়োজনের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করত।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে জানান, পার্টিতে অংশ নেয়া অনেকের নামই র‌্যাবের হাতে এসেছে। তাদের সম্পর্কে খোঁজ নেয়া হচ্ছে। একই সাথে প্রযোজক রাজের বিষয়েও একাধিক অভিযোগ পাওয়া গেছে। তাদের দু’জনের বিরুদ্ধেই মাদকদ্রব্য ও রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।বৃহস্পতিবার বিকেলে র‌্যাব পরীমণিকে বনানী থানায় হস্তান্তর করে।এর আগে, গতকাল বুধবার বিকেলে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ফেইসবুক লাইভে এসে পরীমণি সাহায্য প্রার্থনা করেন। বলেন, দিনে-দুপুরে তার বাসায় কে বা কারা হামলা চালিয়েছে। পরে অভিযানে পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ মদ, আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক করা চিত্রনায়িক পরীমণিকে। এরপর, পরীমণিকে জিজ্ঞাসাবাদ করতে র‌্যাব সদর দপ্তরে নেয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:12 pm, Thursday, 5 August 2021
21 Time View