Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

কুষ্টিয়ায় ইউনিয়ন পর্যায়ে গণটিকার কার্যক্রম শুরু

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া ।। করোনার ভয়াবহ অবস্থায় সারা দেশের ন্যয় কুষ্টিয়ার ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

৭ আগষ্ট সকাল ৯টা থেকে জেলার ৬৪ ইউনিয়ন ও ৫টি পৌরসভার মোট ৯৭ টি কেন্দ্রে করোনার এই টিকা দেওয়া শুরু হয়েছে। পৌরসভা ও ইউনিয়নগুলোর ১ নাম্বার ওয়ার্ডগুলোতে এই টিকা দেওয়া হচ্ছে।

একেকটি কেন্দ্রে মোট তিনটি বুথে ৬শ’জন মানুষের টিকা দেওয়া হবে। গণটিকা কার্যক্রম শুরুর প্রথম দিন দৌলতপুর, মিরপুর, ভেড়ামার , কুমারখালী,খোকসা সহ কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রতিটা কেন্দ্রে উপস্থিত হয়ে বিষয়টি দেখভাল করেছেন। সেই সাথে টিকা গ্রহণের জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করতে দেখা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় মোট ৬২ হাজার ৪শ’ জনকে টিকা দেওয়া হবে। টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি রয়েছে। সুষ্টভাবে টিকাদান কর্মসূচি সফল করতে টিকাদান কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে টিকা নেওয়া মানুষগুলোকে সুরক্ষা এপসে নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক তৎপরতা চালিয়েছে।

যারা দীর্ঘমেয়াদী অসুখে ভুগছনে তারাসহ কারা এই টিকা নিতে পারবেন না সেই বার্তা দিয়ে টিকা গ্রহনের কেন্দ্রে মাইকিং চলছে।এছাড়াও বয়স্ক ও প্রতিবন্ধীদের টিকা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মাস্ক গ্রহন ছাড়া কাউকে টিকা দেওয়া হচ্ছে না। প্রত্যেক কেন্দ্রে তাৎক্ষনিকভাবে নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:00 pm, Saturday, 7 August 2021
42 Time View