ভাসানচর থেকে রোহিঙ্গা পালানোর সময় ট্রলারডুবি, নিখোঁজ ২৭

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আব্বাস আলী নোয়াখালী জেলা প্রতিনিধি// নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ৩০ থেকে ৪০ জনের রোহিঙ্গা নিয়ে চট্টগ্রামের বঙ্গোপসাগরে এলাকায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে ৪০ জন রোহিঙ্গা নিয়ে কক্সবাজার যাবার পথে চট্টগ্রামের মোহনায় প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়। এসময় ১৪ জন রোহিঙ্গাকে পার্শ্ববর্তী মাছধরার ট্রলারের জেলেরা উদ্ধার করলেও ২৭ জন নিখোঁজ রয়েছেন।নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে কাঠের বোটে করে ৩০ থেকে ৪০ জন রোহিঙ্গার একটি দল পালিয়ে যায়।

চট্টগ্রামের বঙ্গোপসাগরে ট্রলারটি প্রবল স্রোতের মুখে উল্টে রোহিঙ্গা যাত্রীরা নিখোঁজ হয়। শনিবার (১৪ আগস্ট) রাত সাড়ে নয়টার সময় ১৪ জনকে পার্শ্ববর্তী মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন। উদ্ধারের পর ১৪ রোহিঙ্গাকে ভাসানচরে পৌঁছে দেয় জেলেরা।

এদিকে, বাকিদের এখনো খোজ পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। তবে ডুবন্ত একটি কাঠের নৌকা দেখা গেছে। ধারনা করা হচ্ছে সেটিই রোহিঙ্গাদের বহনকারী নৌকা। রোববার সেটি উদ্ধার করতে অভিযান চালাবে উদ্ধারকারী দল।