Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

অসুস্থ বীর মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও।

বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান (৭৮) স্ট্রোক করে অচল হয়ে পড়েছেন।স্বজন আর শুভাকাঙ্খীদের সহায়তায় এই মধ্যে চিকিৎসা শেষে ফিরেছেন বাড়িতে। কিন্তু শরীরের কিছু অঙ্গ প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন। আর্থিকভাবেও তিনি অস্বচ্ছল ।

তার জীবনের দুর্দশার চিত্র স্থানীয়রা তুলে ধরেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার কাছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সেই মুক্তিযোদ্ধার বাড়ি সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা।

অসুস্থ সেই বীর মুক্তিযোদ্ধার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে দেন আর্থিক সহায়তা। এছাড়া চলাফেরার জন্য একটি হুইলচেয়ার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান বলেন, ‘চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা করায় ও হুইলচেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় ইউএনওকে অসংখ্য ধন্যবাদ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা জহুরা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা।

অসুস্থ এই বীর মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। আমাদের এই সহযোগিতায় যদি তিনি একটু উপকৃত হন, তাহলেই আমরা সফল।’

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:55 pm, Wednesday, 22 September 2021
25 Time View