Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণে আগুনের স্ফুলিঙ্গে পাশের ভবনে থাকা শিশুসহ ৪ জন দগ্ধ

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// রাজধানীর গুলশানে বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণে আগুনের স্ফুলিঙ্গে পাশের ভবনে থাকা শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন।

তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।বুধবার (২৭ অক্টোবর) গুলশান-২ এর ১০৩ নম্বর রোডের ৩৮/এ বাসায় এ ঘটনাটি ঘটে। আগুনে গৃহকর্ত্রী মালিহা আনহা ঊর্মির (৩২) শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। একই সময় তার সন্তান মাসরুর মো. রাফিনের (২) পুড়েছে ৪০ শতাংশ, গৃহকর্মী মনির (৩৫) পুড়েছে ৩০ শতাংশ এবং এ এম রফিকুল ইসলামের (৩৫) শরীরের ২ শতাংশ পুঁড়ে গেছে।বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানিয়েছেন, দগ্ধ চার জনের মধ্যে তিন জনের অবস্থাই আশংকাজনক।দগ্ধদের মধ্যে মা ও সন্তান দু’জনকে আইসিইউতে রাখা হয়েছে।

একজনকে জেনারেল ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীর স্বজনদের বরাত দিয়ে ওই চিকিৎসক আরও জানান, বাসার পাশে রাস্তায় থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে জানালা ভেঙ্গে আগুন ঘরে প্রবেশ করে, সেখানে এসি বিস্ফোরণেরও ঘটনা ঘটে। এতে তারা দগ্ধ হয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:41 pm, Wednesday, 27 October 2021
29 Time View