দৌলতপুরে জেলহত্যা দিবস পালিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়।

বুধবার সকাল ৯ টায় দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন, সর্দার তোহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, হায়দার আলী, টিপু নেওয়াজ, অধ্যক্ষ সাদিকুজ্জামান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলাউল হক, সিকদার আব্দুল হালিম, যুবলীগ নেতা আব্দুর রশিদ, মীর আরিফ প্রমুখ। শেষে জেল হত্যায় নিহত চার নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।