Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

যশোরে বেনাপোল থেকে খুলনাগামী “বেতনা এক্সপ্রেস”ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

শাহাবুদ্দিন যশোর জেলা প্রতিনিধি:- যশোরে বেনাপোল থেকে খুলনাগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যশোর জংশনে এ ঘটনা ঘটে।এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে রেলক্রসিংয়ের ওপর ট্রেনের বগি আটকে থাকায় যশোর শহর থেকে চাঁচড়ায় চলাচলের সড়কও বন্ধ হয়ে গেছে।

ট্রেনটির চালক রবিউল ইসলাম ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে জানান, বেনাপোল থেকে ট্রেনটি খুলনায় যাচ্ছিল। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে যশোর স্টেশনে প্রবেশ মুহুর্তে মেইন লাইন থেকে ৩ নম্বর লাইনে যাওয়ার সময় ট্রেনের দ্বিতীয় বগির কপলিংক ছিড়ে যায়।

এতে ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।যশোর জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, লাইনের কোনো সমস্যা নয়।

কপলিংক ছিড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খুলনা থেকে রিলিফ ট্রেন আসার পর পুনরায় রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে। আশা করছি রাত ১০টার মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:57 pm, Saturday, 13 November 2021
28 Time View