ঢাকা জেলা প্রতিনিধি// রাজধানীসহ সারাদেশে ৫ দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্তে মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ১৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।
ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়। তবে দেশের কোথাও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।







