Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বাসের ছাদে সেলফি তুলতে গিয়ে দুই স্কুলশিক্ষার্থী আহত

মতিন নাটোর জেলা প্রতিনিধি// নাটোরের লালপুরে পিকনিকের বাসের ছাদে সেলফি তুলতে গিয়ে গাছের ডালের আঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছে।

রবিবার দুপুরে লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত দুজন হালসা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র কুষ্টিয়া মিরপুরের হালসা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মো. সাগর (১৭) ও ইরাদ আলীর ছেলে মো. ইব্রাহিম (১৭)। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।বিদ্যালয়ের শিক্ষক জাফর ইকবাল জানান, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হালসা মাধ্যমিক বিদ্যালয়ের ১১০ জন শিক্ষার্থী নিয়ে দুইটি বাসে নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিলেন তাঁরা।

শিক্ষকেরা নিষেধ করা সত্ত্বেও কয়েকজন শিক্ষার্থী বাসের পেছন দরজা দিয়ে লুকিয়ে ছাদে উঠেছিল। হই-হুল্লোড়ের একপর্যায়ে বেলা পৌনে ১টার দিকে নবীনগর নামক স্থানে রাস্তার পাশের গাছের ডাল দেখে কয়েকজন বসে পড়ে।

এ সময় বাসের ছাদে ইব্রাহিম ও সাগর মোবাইলে সেলফি তুলতে ব্যস্ত থাকায় খেয়াল করেনি।তখন গাছের ডালে আঘাত লেগে গুরুতর আহত হয় তারা। স্থানীয় লোকজন ও সহপাঠীরা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।স্থানীয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আনিসুর রহমান বলেন, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:18 pm, Sunday, 12 December 2021
18 Time View