আন্তর্জাতিক সংবাদ// পশ্চিমা হস্তক্ষেপ প্রত্যাখ্যান ও পরস্পরের নিরাপত্তা সুরক্ষায় চীন-রাশিয়া শক্ত অবস্থান নিয়েছে। গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে প্রেসিডেন্ট বাইডেন যখন জোট গড়ার চেষ্টায় উঠেপড়ে লেগেছেন, তখন এই দুদেশ পরস্পরের পাশে দাঁড়িয়েছে।
এমন এক সময় তারা বৈঠক করলেন, যখন দেশ দুটির সঙ্গে পশ্চিমাদের সম্পর্কের চরম অবনতি ঘটছে।বুধবার (১৫ ডিসেম্বর) বৈঠকের শুরুতে দুই নেতা চীন-রাশিয়ার সম্পর্ককে স্বাগত জানিয়েছেন। একুশ শতকে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতায় নিজেদের যথাযথ উদহারণ হিসেবে ঘোষণা করেছেন রুশ নেতা।
ভ্লাদিমির পুতিনকে পুরনো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন শি জিনপিং। তার চীনা প্রেসিডেন্টকে ‘প্রিয় ও সম্মানিত বন্ধু’ বলে সম্বোধন করেন রুশ নেতা।পুতিন জানান, পরস্পরের স্বার্থকে সম্মান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, যৌথ সীমান্তে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও ভালো প্রতিবেশীসুলভ মনোভাব দেখানোর মধ্য দিয়ে আমাদের দেশগুলোর সহযোগিতার নতুন আদল তৈরি হয়েছে।
শি জিনপিং বলেন, দুদেশের মধ্যকার সম্পর্ক নস্যাৎ করতে পারে এমন চেষ্টার বিরোধিতা ছাড়াও চীনের জাতীয় নিরাপত্তা স্বার্থ সুরক্ষায় সমর্থন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বিষয়টিকে আমরা অনেক বেশি মূল্যায়ন করছি।
পশ্চিমা হস্তক্ষেপ প্রত্যাখ্যান ও পরস্পরের নিরাপত্তা সুরক্ষায় চীন-রাশিয়া শক্ত অবস্থান নিয়েছে। গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে প্রেসিডেন্ট বাইডেন যখন জোট গড়ার চেষ্টায় উঠেপড়ে লেগেছেন, তখন এই দুদেশ পরস্পরের পাশে দাঁড়িয়েছে।







