Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

নোয়াখালীতে ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক ছাত্রীর মৃত্যু

সারোয়ার হোসেন নোয়াখালী জেলা প্রতিনিধি:- নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাবরিনা আক্তার মিতু (২২) সোনাইমুড়ী উপজেলার পশ্চিম রামপুরা মোল্লা বাড়ির মর্তুজা ভুইঁয়ার মেয়ে।

চন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি জানান, মিতু দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সোনাইমুড়ী পৌরসভার পশ্চিম রামপুরা এলাকার মোল্লা বাড়ি থেকে যাত্রা করেন। এ সময় বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে নোয়াখালীগামী ইটবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি তাদের হেফাজতে নেয়।আটক ট্রাক ও নিহতের মরদেহ হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

ঘটনায় একটি মামলা দায়ের করা হবে পলাতক ট্রাকচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:32 pm, Saturday, 18 December 2021
24 Time View