Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বাসচাপায় মারা গেল একজন

জহুরুল আলম তাঁরা চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি// চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের সময় বিপরীত দিক থেকে আসা বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি আটক করেছে দর্শনা থানা পুলিশ। নিহত কামরুল ইসলাম (৪০) যশোর জেলা সদরের নাজিরশংকরপুর গ্রামের মৃত নোয়াজের আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার দুপুরে কামরুল ইসলাম মোটরসাইকেলযোগে জীবননগর থেকে দর্শনার দিকে যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে এটির সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলের সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে তারা।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেল দুটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম নিহত হন।দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবির জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

তবে বাসের চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:00 pm, Tuesday, 21 December 2021
42 Time View