Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ঝালকাঠিতে মাঝনদীতে লঞ্চে আগুন, ১৬ জনের লাশ উদ্ধার

মিতু রানী জেলা প্রতিনিধি ( ঝালকাঠি):- ঝালকাঠিতে মাঝনদীতে যাত্রীবোঝাই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক মো. জোহর আলী প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। এই ঘটনায় দগ্ধ অবস্থায় অন্তত ৭০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এমভি অভিযান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। লঞ্চে প্রায় হাজারখানেক যাত্রী ছিলেন বলে জানা গেছে।অক্ষত যাত্রীরা জানান, ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে। পরে লঞ্চটি নদীর তীরের দিয়াকুল গ্রামে এলাকায় ভেড়ানো হয়।

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক কামাল হোসেন ভূঁইয়া ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে বলেন, তাদের মোট ৫টি ইউনিট আগুন নেভানোসহ উদ্ধার কাজ করছে।ঘন কুয়াশার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

কামাল হোসেন ভূঁইয়া বলেন, লঞ্চটির ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:13 am, Friday, 24 December 2021
31 Time View