Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// সমাজসেবা অধিদপ্তরের ২৮ প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে হাতিয়া উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহাম্মদ বাদী হয়ে দুর্নীতি ও মানি লন্ডারিং আইনে এ মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, মো. তৌহিদুল ইসলাম হাতিয়ার সমাজসেবা কর্মকর্তা থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উপজেলার ২৮টি প্রকল্পের ভুয়া কাগজপত্র তৈরি করে ১ কোট ৫৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকা আত্মসাৎ, স্থানান্তর ও হস্তান্তর করেছেন বলে সমাজসেবা বিভাগের সন্দেহ হয়।

কয়েক বছর আগে নোয়াখালী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাতিয়া গিয়ে তৌহিদুল ইসলামের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি দেখতে পান। পরে সমাজসেবা অধিদপ্তর তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটি তার বিরুদ্ধে ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের প্রমাণ পায়। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে বলে সুবেল আহাম্মদের মামলায় উল্লেখ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:40 am, Saturday, 25 December 2021
21 Time View