তারেক আল আজিজ // গভীর নলকূপ বসানোর জন্য মাটি খুঁড়ে পাইপ ঢোকানোর পর সেখান থেকে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস।
খুলনা মহানগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা রেল সেতু সংলগ্ন কাজীপাড়ার মো. জাহাঙ্গীর রাজের বাড়ির নলকূপের পাইপ থেকে এ গ্যাস বের হচ্ছে।
গত ১৯ দিন ধরে এই গ্যাস থেকে জ্বলছে আগুনও। তাতে আবার রান্না এবং পানি গরমের কাজও সারছেন প্রতিবেশীরা। এদিকে, পাইপ লাইন থেকে বের হওয়া প্রাকৃতিক গ্যাস দেখতে বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন রাজের বাড়িতে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।







