নিষেধাজ্ঞার পরেও ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উ. কোরিয়া

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক সংবাদ:- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার একদিন পরই আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।দুই সপ্তাহের কম সময়ের মধ্যে এটি দেশটির তৃতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা বলে জানিয়েছে রয়টার্স।

তবে এটি কি ধরণের ক্ষেপণাস্ত্র সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।এক সপ্তাহে দুইবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর বুধবার প্রথমবারের মত দেশটির অস্ত্র প্রযুক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন। এরপর পরই নিষেধাজ্ঞার সমালোচনা করে কঠিন প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেয় উত্তর কোরিয়া।

এক বার্তায় সম্ভাব্য মিসাইল ছোঁড়ার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। জাপানের কোস্টগার্ড জানিয়েছে, মিসাইলটি ব্যালিস্টিক হতে পারে।এদিকে সিএনএন জানিয়েছে, গেল মঙ্গলবার উত্তর কোরিয়ার ছোঁড়া পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্রের পাল্লা যুক্তরাষ্ট্রের কিছু অংশে আঘাত হানার মত সক্ষম বলে শঙ্কা জানিয়েছে মার্কিন আকাশ প্রতিরক্ষা কর্তৃপক্ষ।