Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

মিতু হত্যা: বাবুল আক্তারের জামিন নামঞ্জুর

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- স্ত্রী মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের দায়ের করা মামলায় আদালত তার জামিন নামঞ্জুর করেছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করেন।এর আগে, গত ৩০শে ডিসেম্বর এ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বাবুলকে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করেন।

পরে ৯ই জানুয়ারি শুনানি শেষে স্ত্রী মিতু হত্যা মামলায় স্বামী বাবুলের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত।উল্লেখ্য, ২০১৬ সালের ৫ই জুন সকালে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে নগরীর জিইসি মোড়ে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় পরের দিন বাবুল বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করে। নিজের করা মামলায় বাবুল গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আদালতের নির্দেশে মামলাটির অধিকতর তদন্ত চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:37 pm, Tuesday, 25 January 2022
21 Time View