Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

মৎস্যজীবী রাতারাতি কোটিপতি!

বাপ্পি বিশ্বাস (ভারত )প্রতিনিধি// ভাগ্যের সন্ধানে রাস্তাঘাটে প্রায়শই নজরে আসে লটারির দোকান। তবে প্রকৃতির বদান্যতায় যে কেউ রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারেন, তা বোধহয় দিঘা মোহনার মাছের বাজারে না গেলে বোঝা মুশকিল।

শনিবার এমনই এক মৎস্যজীবী রাতারাতি কোটিপতি হয়ে গেলেন শুধুমাত্র তেলিয়া ভোলার বদৌলতে।বিশাল সাইজের প্রায় ১২১টি তেলিয়া ভোলা ধরা পড়েছে মা বিশ্বেশ্বরী ট্রলারে, নিলামে যার বাজারমূল্য প্রায় কোটি টাকা ছাড়াবে বলেই আশাবাদী ব্যবসায়ীরা। এই মুহূর্তে মাছগুলি নিলামে বিক্রির চেষ্টা চলছে।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমনটা বলা হয়।মৎস্যজীবীরা জানায়, গুরুত্বপূর্ণ ওষুধ তৈরির জন্য তেলিয়া ভোলার পটকা খুবই উপযোগী।

মাছের ওজন যত বেশি, দামও ততই বেশি। আর সে কারণেই তেলিয়া ভোলা মাছ বরাবরই মৎস্যজীবীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।এমনিতেই বর্ষা মৌসুমে ইলিশের আকাল এবং অত্যাধিক মাছ শিকারের ফলে সমুদ্রে মাছের আমদানি খুবই কম। তার মাঝে কখনও কখনও এই তেলিয়া ভোলাই ফিরিয়ে দেয় মৎস্যজীবীদের ভাগ্য। গভীর সমুদ্রে দলবদ্ধ ভাবে ঘোরাফেরা করে এই মাছ। তাই ভাগ্যদেবী প্রসন্ন না হলে এ ধরনের মাছের দেখা সাধারণত মেলে না।দিঘা মোহনার মৎস্যজীবীদের সূত্রে জানা যায়, শনিবার মা বিশ্বেশ্বরী ট্রলার ১২১টি তেলিয়া ভোলা নিয়ে মৎস্য নিলাম কেন্দ্রে হাজির হয়। যার প্রতিটির ওজন প্রায় ১৭ থেকে ১৮ কেজি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী গিরিশচন্দ্র রাউত বলেন, ‘এ বছরের শুরুতেই তেলিয়া ভোলার ঝাঁক ধরা পড়ার খবরে স্বভাবতই খুশি মৎস্য ব্যবসায়ীরা। এর আগে এমন আকারের তেলিয়া ভোলা ১২ থেকে ১৩ হাজারে বিক্রি হয়েছে। এবারও নিলামে ভালই দাম উঠবে বলেই আশা করছি।’তার কথায়, ‘বহু ব্যবসায়ী যেখানে লোকসানের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছেন, তখন এমন একটি খবরে কিছুটা খুশির হাওয়া দেখা দিয়েছে।’তিনি জানান, গত অক্টোবর এবং নভেম্বরেও দুই ব্যবসায়ীর ট্রলারে তেলিয়া ভোলা উঠেছিল, যা তাদের রাতারাতি কোটিপতি করে দিয়েছিল। আবারও সেই বিশাল আকারের ভোলা মাছ জালে পড়ায় বেজায় খুশি মৎস্যজীবীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:05 pm, Saturday, 29 January 2022
32 Time View