Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

সস্ত্রীক করোনা আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

ফরিদুল ইসলাম স্টাফ রিপোর্টার:- করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। মন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেনেরও কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।

টিকার বুস্টার ডোজ দেওয়ার পরও তারা করোনা আক্রান্ত হলেন।সোমবার (৩১শে ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন ও তার সহধর্মিণীর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই।এর আগে ২০২০ সালের নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রী প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

তখন নাইজারে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে অংশ নেওয়া বাতিল করতে হয় তাকে। তবে ২০২১ সালের ১৯শে ডিসেম্বর তিনি টিকার বুস্টার ডোজ নিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র সংবাদমাধ্যমকে জানান, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রটোকলের একাধিক কর্মকর্তার করোনা শনাক্ত হয়। তারা সবাই মোটামুটি সুস্থ রয়েছেন।প্রাথমিক কিছু উপসর্গ থাকায় মন্ত্রীর করোনা পরীক্ষা করানো হয়। এতে পরেই তার করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এলো।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:20 pm, Monday, 31 January 2022
37 Time View