আহসান হাবিব লেলিন:- স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তসলেম উদ্দিন মোল্লার দাফন করা হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঘোড়ামারা গোরস্থান প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা তসলেম উদ্দিন মোল্লাকে গার্ড অব অনার দেওয়া হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল জব্বার, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন সহ বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। নির্বাহী অফিসার মোঃ আব্দুল জব্বার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী,বীর আজগার আলী,বীর নাজিম উদ্দিন,বীর জান মহম্মদ বীর আব্দুল জলিল,বীর আব্দুস সোবান , বীর আনারুল ইসলাম,বীর আফসার আলী,বীর কসিমুদ্দিন আলীসহ গ্রামের সব শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে ঘোড়ামারা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা তসলেম উদ্দিন মোল্লা ঘোড়ামারা গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।







