Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

দৌলতপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: – কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা প্রশাসন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, দৌলতপুর প্রেসক্লাব, দৌলতপুর প্রেসক্লাব(ডিপিসি) সহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ পর্যায়ক্রমে ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেন।

রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জব্বারের সভাপতিত্বে এ আলোচনায় অংশ নেন সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, সহকারী কমিশনার (ভুমি) আফরোজ শাহিন খসরু, দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান প্রমুখ।

বক্তারা রক্তস্নাত একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহবান জানান। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:12 pm, Monday, 21 February 2022
25 Time View