Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

আমির হামজাকে বাদ দিয়ে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নতুন তালিকা

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- সমালোচনার মুখে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কারের তালিকার ‘সাহিত্য’ ক্যাটাগরি থেকে মরহুম মো. আমির হামজার নাম বাদ দিয়েছে সরকার।

শুক্রবার (১৮ই মার্চ) সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হামজার নাম বাদ দিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।আমির হামজাকে বাদ দিয়ে নতুন করে কাউকে ‘সাহিত্য’ ক্ষেত্রে পুরস্কারের জন্য মনোনীত করা হয়নি।

সংশোধিত তালিকা অনুযায়ী এবার ৯ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান স্বাধীনতা পদক পাচ্ছেন। গত মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার ২০২২-এর জন্য মনোনীত ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।

কিন্তু সাহিত্যে আমির হামজার নাম ঘোষণার পর ওঠে বিতর্ক। তিনি হত্যা মামলায় সাজা পেয়ে জেল খেটেছেন এমন তথ্যও আসে।বৃহস্পতিবার জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, বিষয়টি পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে।

এর আগ ২০২০ সালে সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য এস এম রইজ উদ্দিন আহম্মদের নাম ঘোষণা করা হলেও পরে তার নাম বাদ দেয়া হয়। আর মাগুরার শ্রীপুর থানার ওসি বলেছেন, আমির হামজার সাজার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

২০১৯ সালের ২৩শে জানুয়ারি ৮৭ বছর বয়সে আমির হামজা মারা যান। বলা হচ্ছে, আমির হামজা একজন মরমী গায়ক, গান লিখেছেন। তার তিনটি বই প্রকাশিত হওয়ার খবর পাওয়া গেছে।২০১৮ সালে মাগুরার শ্রীপুরের সারথি ফাউন্ডেশন থেকে ‘বাঘের থাবা’ নামে একটি বই প্রকাশিত হয়।

পরে ২০১৯ সালে এই বইয়েরই গান অংশ নিয়ে বের হয় আরেকটি বই, ‘পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি’। এছাড়া ‘একুশের পাঁচালি’ নামেও তার একটি বই প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

মূলত সরকারের উপসচিব মো. আসাদুজ্জামান তার সাহিত্যিক বাবার নাম স্বাধীনতা পুরস্কারের জন্য প্রস্তাব করেছেন। এতে সমর্থন দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:37 pm, Friday, 18 March 2022
27 Time View