কেমন থাকবে কালকের আবহাওয়া!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- রোববার (৯ আগস্ট) থেকে আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। 
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় দুর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে। 

সারাদেশে রাতের মতো দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।