ভোলাতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সোহেল ভোলা জেলা প্রতিনিধি:- ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে রুহি বেগম নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রুহি ওই এলাকার ইতালি প্রবাসী আব্দুর রহিমের মেয়ে। স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত রুমি পুকুরে পড়ে যায়। পরে তার পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রুমির মৃত্যু হয়