সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন
যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ
যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি
টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার
শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার
সৈয়দা সাজেদা চৌধুরীর দাফন সম্পন্ন
মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- সংসদের উপনেতা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। দলের এ প্রবীণ নেতাকে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
সোমবার শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। এর আগে তার নির্বাচনী এলাকা নগরকান্দায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।জানাজা পড়ান নগরকান্দা মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষক ইসমাতুল্লাহ কাসেমী।
জানাজায় কেন্দ্রীয় নেতা মির্জা আজম, জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. শাহজাহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
Tag :



























