রাজাকারের তালিকা তৈরিতে আরও এক মাস সময় লাগবে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের তালিকা তৈরি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, এ সরকা‌রের মেয়া‌দেই রাজা‌কারের তা‌লিকা তৈরি করা হ‌বে।

গত সংসদে রাজাকাদের তালিকা তৈরির আইন পাস হয়েছে। মুক্তিযুদ্ধ বিরোধীদের তালিকা তৈরির আইনগত কোনো ভিত্তি ছিল না। সংসদে পাশ হওয়ার পর এখন নীতিমালা তৈরি করা হচ্ছে।আজ রোববার দুপুরে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এসময় মন্ত্রী আরও বলেন, নীতিমালা তৈরি হওয়ার পর তালিকা প্রস্তুত করার জন্য সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে কমিটির আহবায়ক করা হয়েছে।

আর এ তালিকা তৈরি করতে আরও এক মাসের মতো সময় লাগবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় জেলা প্রশাসক শা‌হিদা সুলতানা, পু‌লিশ সুপার আয়েশা সি‌দ্দিকা, উপ‌জেলা আওয়ামী লী‌গের সহসভাপতি ই‌লিয়াস হো‌সেন, পৌর মেয়র শেখ তোজা‌ম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লী‌গের সভাপ‌তি শেখ সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।