Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

দৌলতপুর থানার সামনে থেকে বিদেশী পিস্তুল ও গুলিসহ আটক-২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: – কুষ্টিয়ার দৌলতপুর থানার সামনে থেকে একটি বিদেশী পিস্তুল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ ২জনকে আটক করেছে সিরাজগঞ্জ পিবিআই।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী এবং ভাড়াটিয়া কিলার হত্যা মামলার পলাতক আসামী রাকিবুল ইসলাম রকি (৩৫) ও শাহরিয়ার শরিফ সোহান (৩৮) নামে দু’জনকে আটক করা হয়। এরা সিরাগঞ্জ জেলার সদর উপজেলার মহাধনগড়া গ্রামের মৃত নুরুল ইসলাম ও দৌলতপুর উপজেলার তারাগুনিয়া কৈপাল গ্রামের মৃত শরিফুল ইসলাম শরিফের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও দৌলতপুর থানা পুলিশ জানায়, একটি প্রাইভেট কারযোগে (ঢাকা মেট্রো-গ-১৫-৫৬২৯) অস্ত্রসহ দু’জন দৌলতপুর থানার সামনের একটি টি-ষ্টলে বসে চা পান করছিল। এসময় সিরাজগঞ্জ জেলা পিবিআই’র অভিযানিক টিম সেখানে অভিযান চালিয়ে রকি’র কোমরে রাখা গুলিভর্তি বিদেশী পিস্তুলসহ ২জনকে আটক করে থানার ভেতরে নেয়।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, সিরাজগঞ্জ পিবিআই’র একটি টিম দৌলতপুর থানার সামনে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তুল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন ২জনকে আটক করেছে।

এ ঘটনায় এখনও (মঙ্গলবার দুপুর) পর্যন্ত তারা অভিযান অব্যাহত রেখেছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:46 pm, Tuesday, 8 November 2022
23 Time View