Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির

দৌলতপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাঁচতলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুরে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীনে ৯ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে হোসেনাবাদ অবস্থিত সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ৫তলা একাডেমিক কাম-ওয়ার্কসপ ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী তানভীর আহমেদ তাপস, উপ-প্রকৌশলী জাকির হোসেন,সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল মজিদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন, সর্দার আতিয়ার রহমান আতিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অ্যাড. আ. কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি বলেন, সারা দেশের ন্যায় দৌলতপুরের সকল মানুষের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।এই অঞ্চলের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রত্যন্ত এলাকাগুলোতেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যার মাধ্যমে এখানকার মানুষ সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। তিনি শিক্ষার মানোন্নয়নে জন্য বিভিন্ন ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে কথা বলবেন বলে জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:06 am, Wednesday, 4 January 2023
30 Time View